আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামা গত ৭ মার্চ মন্টোগোমারি প্রদেশের রাজধানী আলাবামায় ঐতিহাসিক ব্লাডি সানডের স্মরণসভায় যোগ দেন। আনুষ্ঠানিক বক্তব্যে তিনি ব্লাডি সানডের অংশগ্রহণকারী কৃষ্ণাঙ্গদের ‘বীর’ বলে অভিহিত করেন, যা কোনো মার্কিন রাষ্ট্রপ্রধানের জন্যে প্রথম।
১৯৬৫ সালের ৭ মার্চ কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এবং মানবাধিকার সংগঠন সাউথ ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্স-এর নেতৃত্বে প্রায় ৬০০ মানুষ সেলমা থেকে আলাবামায় প্রায় ৫৪ মাইলের এক পদযাত্রায় অংশ নেন। তৎকালীন মার্কিন লিন্ডন বি জনসন-প্রশাসনের বিরুদ্ধে এটি ছিল বড় ধরনের আন্দোলনগুলোর একটি।
অন্যান্য মানবাধিকারের নিশ্চয়তা-দাবির সঙ্গে মূল দাবি ছিল কৃষ্ণাঙ্গদের পূর্ণাঙ্গ ভোটাধিকার প্রদান। জানা যায় শান্তিপূর্ণ পদযাত্রা আলবামায় এডমন্ড পেট্টাস সেতুর ওপর পৌঁছুলে অংশ-নেয়া কৃষ্ণাঙ্গদের ওপর নিরাপত্তাকর্মীদের বেধড়ক লাঠি চার্জ শুরু হয়। এতে কয়েকজন সংজ্ঞাহীন হয়ে পড়েন।
এর আগে ফেব্রুয়ারি মাসে প্রায় ৩০০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়। মার্চের এ ঘটনার পর আন্দোলন উত্তাল হয়ে উঠলে একসময় সরকার কৃষ্ণাঙ্গদের দাবি মেনে নেয় এবং সে বছরই কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার নিশ্চিত হয়।
ঐহিহাসিক এডমন্ড পেট্টাস সেতুর সম্মুখে আয়োজিত মঞ্চে মার্কিন রাষ্ট্রপ্রধান তার ভাষণে বলেন, ঐ ঘটনাটি ছিল একটি মাইলফলক। অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক, শুধুমাত্র কৃষ্ণাঙ্গদের জন্যেই নয়, সকল মার্কিনীর জন্যেও।
দীর্ঘ পদযাত্রার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনোত্তর মার্কির রাষ্ট্রপতি ঐতিহাসির সেতুর ওপর প্রতীকী পদযাত্রায় অংশ নেন। এসময় তার পেছনে পেছন আসে উপস্থিত ৪০,০০০ জনতার একাংশ। ১৯৬৫ সালে যারা পদব্রজে অংশ নিয়েছিলেন, তারা ওবামার সঙ্গে সর্বাগ্রে অবস্থান করেন। এ সময় অশ্রুঘন দৃশ্যের অবতারণা হয়।
ওবামার পূর্বে সাবেক মার্কিন রাষ্ট্রপ্রধান জর্জ ডব্লিউ বুশ এ স্মরণসভায় যোগ দিয়েছিলেন।

