ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

Link Copied!

nataniyahoআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে প্রায় ৫০ হাজার মানুষ।  শনিবার রাতে রবিন স্কয়ারে সরকার পরিবর্তন ও নেতানিয়াহুর বদলের দাবিতে তারা এ বিক্ষোভ করে। সাধারণ নির্বাচনের মাত্র ১০ দিন আগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো।
‘মিলিয়ন হ্যান্ডস’ নামের একটি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সংগঠনটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির জন্য প্রচার চালিয়ে আসছে।
সমাবেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক মেইর দাগান প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সমালোচনা করে বলেন, সরকারের সুনির্দিষ্ট কোন লক্ষ্য নেই এবং চারিদিকে শত্রুর অবস্থান থাকারও পর দেশকে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে পারছে না সরকার।
তিনি বলেন,‘ আমি আমাদের নেতৃত্বকে নিয়ে ভীত। দর্শনের অভাব এবং নির্দেশনা হারিয়ে যাওয়ায় আমি ভীত। ইসরাইল সরকারের ইতস্ততা ও নিশ্চলতার কারণে আমি ভীত। এবং এসব ছাড়াও নেতৃত্বসংকটের কারণে আমি ভীত। এটা এ পর্যন্ত দেখা ইসরাইলের সবচেয়ে বাজে সংকট।’
আয়োজক ডোর বেন অ্যামি বলেন, ‘যেসব ইসরায়েলি নাগরিক রাজনীতিতে পরিবর্তনের দাবি করছে এবং ইসরায়ের ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি চাইছে, তারাই এই বিক্ষোভের আয়োজন করেছে। বর্তমান সরকার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এছাড়াও সরকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি।’
এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি অভিযোগ করে বলেছে, বাইরের অর্থায়নে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সরকারের পরিবর্তে বামপন্থী সরকার প্রতিষ্ঠার জন্য আরব পক্ষগুলো এ অর্থায়ন করছে।