ঢাকাMonday , 27 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ

Link Copied!

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা একটি চিঠিতে এ আগ্রহের কথা জানান। সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত ও নতুন অংশীদারত্ব তৈরির সম্ভাবনা অন্বেষণের প্রস্তাব দেন। তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়ও রয়েছে।