ঢাকাSunday , 26 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ হাজার টাকা প্রিমিয়ামে ১ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবি দিল জেনিথ ইসলামী লাইফ

Link Copied!

পরিবারের আর্থিক নিরাপত্তার কথা ভেবে জেনিথ ইসলামী লাইফে একটি বীমা পলিসি করেন মুন্সিগঞ্জের বাচ্চু শেখ। মাসিক এই বীমা পলিসির ৩ হাজার টাকা প্রিমিয়ামও দেন তিনি। দুঃখজনকভাবে যেদিন বীমা পলিসিটি করেন সেদিন রাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বাচ্চু শেখ। প্রিমিয়ামের ৩ হাজার টাকার বিপরীতে গ্রাহকের পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ। রোববার (২৬ জানুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বীমা গ্রাহকের নমিনির হাতে মৃত্যুদাবির এই চেক হস্তান্তর করা হয়। জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মরহুম বাচ্চু শেখের মেয়ে ও পলিসির নমিনী ফারজানা আক্তার নিকট এই চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি ডাক্তার মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. ইউসুফ জামাল। সভার সভাপতিত্ব করেন ডিএমডি মো. বাবু বেপারী। বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের বাছাইকৃত শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।