মিডল্যান্ড ব্যাংকের শাখা ও উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) গুলশানের হোটেল আমারীর বল রুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মোঃ জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়ার ম্যানেজম্যান্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমুহের প্রধানরা, শাখা ও উপ-শাখার ম্যানেজাররা এবং মিডল্যান্ড ব্যাংক এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উক্ত ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন। বার্ষিক ব্যবসা সম্মেলনের শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।

