ঢাকাThursday , 23 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানজট কমাতে নতুন নির্দেশনা ডিএমপির

Link Copied!

ঢাকা মহানগরীতে যানজট নিয়ন্ত্রণে বিভিন্নস্থানে যানবাহন চলাচল সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউসহ বিভিন্নস্থানে ডিএমপি ট্রাফিক বিভাগের যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। যার সুফল এরইমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয়সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট হ্রাসে আগামী ২৫ জানুয়ারি শনিবার কিছু এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। এরমধ্যে জাহাঙ্গীর গেট থেকে আসা মোহাম্মদপুর-ধানমন্ডি-খেজুর বাগান-মানিক মিয়া এভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণিতে ডানে মোড় নিতে পারবে না। এ সব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের আগের ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে যাবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।