ঢাকাWednesday , 22 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবির ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকা বিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার ( ২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিবের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অব:) মো. মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) মো. ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম সাগর। বীমা দাবিদার শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং দলদ এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উক্ত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ। উল্লেখ্য যে, তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা গিয়েছিলেন দলদ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান।