ঢাকাTuesday , 21 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি

Link Copied!

দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’ ও সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এই অপরাধীরা দীর্ঘ বছর কারাগারে কাটানোর পরও নিজেদের সংশোধন করেনি। মুক্তি পাওয়ার পর তারা এমনভাবে চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম শুরু করেছে যেন কিছুই বদলায়নি। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএন মো. নজরুল ইসলাম বলেন, শীর্ষ আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আমরা শীর্ষ অপরাধীদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করছি এবং তাদের জামিন বাতিল করার জন্য আমরা লিখব। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তালিকাভুক্ত অন্তত কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়। তাদের বেশিরভাগই দেড় দশকেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন।