ঢাকাTuesday , 21 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের দশম আসর শুরু

Link Copied!

প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে মাঠে গড়িয়েছে “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৪-২৫” মৌসুম। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এবারের আসর বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং দেশের সব প্রান্তের প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সাথে আছে প্রাইম ব্যাংক। এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫১ স্কুলের সাত হাজারের বেশি প্রতিযোগী, ম্যাচের সংখ্যা ৫৮৫। গত সোমবার শুরু হয়েছে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর পর্যাক্রমে হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। “প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৪-২৫” উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় প্রেস কনফারেন্স। এই অনুষ্ঠানেই উন্মোচন করা হয় জার্সি। প্রেস কনফারেন্সে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, “স্কুল ক্রিকেট আমাদের জন্য অনেক বড় আবেগের জায়গা। দশ বছর ধরে এই টুর্নামেন্টের সাথে আছে প্রাইম ব্যাংক। এর বড় একটা প্রভাব আমরা দেখেছি যে স্কুল ক্রিকেট খেলা প্রায় দশ বারোজন ক্রিকেটার আছেন যারা সর্ব্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছেন।