ঢাকাMonday , 20 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবি ব্যাংকের অপারেশনস ম্যানুয়াল উন্মোচন

Link Copied!

এবি ব্যাংক পিএলসি.রবিবার ব্যাংকের হেড অফিসে পরিমার্জিত অপারেশনস ম্যানুয়াল উন্মোচন করেছে। এই অপারেশনস ম্যানুয়ালের পরিমার্জিত সংস্করণটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনাসমূহ সংযোজন করে সার্বিক অপারেশন কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের জন্য প্রস্তুত করা হয়েছে। এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ডিএমডিগণ, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।