ঢাকাSaturday , 18 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১৬৪তম ও ১৬৫তম সিনিয়র অফিসার ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফাউন্ডেশন কোর্সে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় বক্তারা প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।