ঢাকাSaturday , 18 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

Link Copied!

রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ, মহা-ব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ, মো. নোমান মিয়া ও সালামুন নেছা। আরো উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সেক্রেটারিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।