দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কম্বল বিতরণের আয়োজন করা হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোঃ শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপ-শাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

