ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র আটক দুজনের মাথায় আঘাতের চিহ্ন নেই: পুলিশ

Link Copied!

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র দুজন আহত নন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে এ কথা জানান। আটক দুজন হলেন আরিফ আল খবির এবং মো. আব্বাস। ওসি জানান, গত রাতে (বুধবার) আমরা দুজনকে আটক করেছি। কিন্তু তাদের মাথায় কোনো আঘাত বা ব্যান্ডেজ পাইনি। এ ঘটনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র দুজনকে আটক করে পুলিশ। এদিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ছবি ও ফুটেজে তাদের মাথায় ব্যান্ডেজ দেখা গিয়েছিল। এ সময় তারা হামলায় আহত বলে দাবিও করেছিলেন। অন্যদিকে বুধবারের হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তারা দাবি করে, ওই হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট।