ঢাকাThursday , 16 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য মেলায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে

Link Copied!

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেনাকাটায় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এবারও থাকছে বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা। মেলা থেকে পছন্দের পণ্য ও সেবা নিয়ে বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এছাড়া, *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে। গ্রাহকরা সাথে পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) আয়োজিত এই মেলা চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। গ্রাহকরা নির্দিষ্ট স্টল থেকে পোশাক-প্রসাধনী, খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ইত্যাদি কিনে পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন সর্বমোট ১০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি, ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন একবার। কুপনটি ব্যবহার করতে পরবর্তী ২ দিনের মধ্যে ন্যূনতম ১০০ টাকা রিচার্জ বিকাশ করতে হবে।