ঢাকাTuesday , 14 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেপ্তার

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার(এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থাটির একটি আভিযানিক টিম তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২৩ শে ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে নন সাবমিশন মামলা দায়ের করে দুদক। নাম প্রকাশ না করা শর্তে দুদকের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, এসকে সুরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে আদালতে নেয়া হবে।