সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীলব্যাক্তিবর্গের জন্য গ্রুপ লাইফ, গ্রুপ মেডিকেল এবং গ্রুপ মেটারনিটি বীমা পলিসির আওতায় সমন্বিত গ্রুপ বীমা সুবিধা প্রদান করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং মেটলাইফ বাংলাদেশের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

