ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের রাজস্বের ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে- খাদ্য উপদেষ্টা

Link Copied!

খাদ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের রাজস্ব প্রয়োজন। প্রচুর ভর্তুকিও লাগে। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোন অসুবিধা হবে না। সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ বছরে অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আরো বলেন, এতে খাদ্য নিরাপত্তায় ঝুঁকিতে ছিল। সেই ঘাটতি পূরনের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানীর ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ভাল ফসল হবে, ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানী করতে হবে না। অন্তবর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানী করা, দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানী কার্যক্রম সহায়ক হবে। খাদ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ওএমএস-এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরইমধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগীরা মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন। খাদ্য মন্ত্রনালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে আলী ইমাম মজুমদার আরো বলেন, খাদ্য মন্ত্রনালয়ের কিছু অনিয়ম রয়েছে, সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে। ভবিষ্যতে এই অনুসন্ধান চলমান থাকবে। এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।