ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক

Link Copied!

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। সোমবার সকাল ১০টার দিকে ভারতে যাওয়ার সময়ে তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ বলেন, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানার হেফাজতে হস্তান্তর করা হবে।