ঢাকাSunday , 12 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

Link Copied!

নিজেদের কর্মীদের জীবন বীমা কাভারেজ সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক। এ চুক্তির ফলে, ঢাকা ব্যাংকের ১৯৮০ জনের বেশি কর্মী গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বীমার আর্থিক সুরক্ষা পাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। শনিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মীদের জন্য বীমা সুরক্ষা প্রদান, কর্মক্ষেত্রে তাঁদের নিরাপদ এবং মনোযোগী থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীমা সুরক্ষা সংকটময় সময়ে কর্মী ও তাদের পরিবারের ওপর আর্থিক চাপ যেমন কমায় তেমনি কর্মীদের কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে প্রমান করে। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে ঢাকা ব্যাংক। এ বিষয়ে ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাতে অনন্য উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ঢাকা ব্যাংক। আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য মেটলাইফের বীমা নিশ্চিত করার মাধ্যমে যারা প্রতিষ্ঠানের সাফল্যে নিবেদিতভাবে অবদান রেখে চলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।” মেটলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “কর্মীদের সুস্থতা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা ঢাকা ব্যাংককে অভিনন্দন জানাই। একটি সুরক্ষিত ও স্থিতিশীল ভবিষ্যৎ তৈরিতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।”