ঢাকাSunday , 12 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

Link Copied!

২০২৪ সালে টপ টেন ব্যাংক হিসেবে রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করেছে রাষ্ট্রমালিকানাধীন সর্ববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ এর ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ অন্যরা।