বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। একইসঙ্গে সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ। শনিবার সংগঠনটির নিজ কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, সহ-সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বারী, সহ-সভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা রেজিস্ট্রার আফসানা বেগম, সহ-সভাপতি-৩ পদে নির্বাচিত হয়েছেন নড়াইলের জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম, সহ-সভাপতি-৪ পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি-৫ পদে নির্বাচিত হয়েছেন যশোরের জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব, সহ-সভাপতি-৬ পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লার জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান এবং সহ-সভাপতি-৭ পদে নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুরের সাব রেজিস্ট্রার মো. ওসমান গণি মন্ডল। সংগঠনটিতে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে চুয়াডাঙ্গা সদরের সাব রেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা, ঢাকার মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার মো. শাহিন আলম এবং ডেমরার সাব রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইরের সাব রেজিস্ট্রার মো. মামুন বাবর মিরোজ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জের সাব রেজিস্ট্রার মো. আব্দুল বাতেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদরের সাব রেজিস্ট্রার মো. রিয়াজুল ইসলাম। এ ছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ পদে চট্টগ্রামের পটিয়ার সাব রেজিস্ট্রার মেসবাহ উদ্দীন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক পদে মাগুরা সদরের সাব রেজিস্ট্রার এস এম আদনান নোমান, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক পদে নারায়ণগঞ্জের আড়াইহাজার সাব রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে নেত্রকোনার কেন্দুয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কেরাণীগঞ্জের সাব রেজিস্ট্রার রায়হান মিয়া, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চাঁদপুরের ফরিদগঞ্জের সাব রেজিস্ট্রার মো. আরিফুর রহমান, কল্যাণ সম্পাদক পদে নোয়াখালীর সাব রেজিস্ট্রার এস এম আবু মুছা, দপ্তর সম্পাদক পদে চট্টগ্রামের পাহাড়তলীর সাব রেজিস্ট্রার আলী আজগর, যুগ্ম দপ্তর সম্পাদক পদে টাঙ্গাইলের বাসাইলের সাব রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে উত্তরার সাব রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মুন্সীগঞ্জ সিরাজদিখাঁনের সাব রেজিস্ট্রার মকছু মিয়া, সম্পাদক খিদমত পদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাব রেজিস্ট্রার আজমল হোসেন, যুগ্ম সম্পাদক খিদমত পদে যথাক্রমে গাজীপুরের কালীগঞ্জের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান এবং সীতাকুণ্ডের সাব রেজিস্ট্রার রায়হান হাবীব এবং মহিলা সম্পাদক পদে মির্জাপুরের সাব রেজিস্ট্রার উম্মে সালমা নির্বাচিত হয়েছেন। সংগঠনটিতে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ কাওসার আহমেদ, অহিদুল ইসলাম, হাফিজা হাকিম রুমা, মোহাম্মদ ইমরুল খোরশেদ, মো. শাহাজাহান আলী, মো. শাহীন আলী, ফয়সাল বিন সালেহ, আসিফ নেওয়াজ, তানিয়া সুলতানা, মো. মশিউর রহমান এবং আব্দুর রহমান।

