ঢাকাWednesday , 8 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশবিহীন সমাজ কেমন হতে পারে ৫ আগস্টের পর দেখেছি: ডিএমপি কমিশনার

Link Copied!

পুলিশবিহীন একটি সমাজ কেমন হতে পারে ৫ আগস্টের পর দেখা গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। তিনি বলেছেন, গত বছর ৫ আগস্টের পরে ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙা পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যা সৃষ্টি হয়েছে।সেগুলো আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি। ৫ আগস্টের পর চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গিয়েছিল তবে গত পাঁচ মাসে ওইসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত ১৫ বছরে সদস্যরা যেমন আচরণ করেছে সে আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই। সেজন্য সময়ের প্রয়োজন। আমার সব কর্মকর্তার বিশেষভাবে প্রশিক্ষণের প্রয়োজন। ৪০ হাজার পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন সম্ভব না। তাই আমরা প্রশিক্ষণ শুরু করছি। কোথায় কী পরিমাণ বলপ্রয়োগ করতে হবে, সেই বিষয় আমরা দৃষ্টি রাখছি। যার প্রমাণ ইতোমধ্যে আপনারা পাবেন। ঢাকাবাসীকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ঢাকায় ২ থেকে আড়াই কোটি লোকের বাস। তাদের মধ্যে দরিদ্র, নিম্নবিত্ত ও বেকারের সংখ্যা বেশি। পাশাপাশি নানাবিধ সামাজিক সমস্যা পুলিশের ঘাড়ে এসে পড়ে।