ঢাকাTuesday , 7 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসআইবি পিএলসির নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত

Link Copied!

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোঃ নাজমুস সায়াদাত। তিনি এ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা। প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন এর প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।