আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে নাইজেরিয়ায় বন্দুকধারীদের হাতে অপহৃত এক মার্কিন নারীকে মুক্তি দেয়া হয়েছে। শুক্রবার মুক্তি পাওয়া ওই নারীকে মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোগি রাজ্য পুলিশের মুখপাত্র কলিনস সোলা আদিবায়ও জানান, ফিল্লিস সর্টারকে উদ্ধারের পর মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, পুলিশের জানামতে তাকে উদ্ধারের জন্য কোন মুক্তিপণ প্রদান করা হয়নি। তবে ফিল্লিস কিভাবে মুক্তি পেয়েছেন এ ব্যাপারে পুলিশ কিছু জানায়নি। এমনকি তার নিয়োগ প্রতিষ্ঠান ফ্রি মেথোডিস্ট চার্চ ইউএসএও এ ব্যাপারে বিশদ কিছু জানায়নি।
চার্চের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, ফিল্লিস জানতো তার কর্মক্ষেত্রে ঝুঁকি রয়েছে কিন্তু তার আরও জানা ছিলো ঝুঁকি ও বিপদমুক্ত খব কম জায়গাই আছে পৃথিবীতে ।

