ঢাকাSunday , 5 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

Link Copied!

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) যশোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা প্রমুখ। যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় খুলনা সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও উর্ধ্বতন নির্বাহী এবং যশোর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।