ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-বাগদাদি থেকে আইএস-যোদ্ধাদের পলায়ন

Link Copied!

Iraqi-forceআন্তর্জাতিক ডেস্ক : ইরাকী সেনাবাহিনী ইসলামিক স্টেটকে আল-বাগদাদি শহরের পশ্চিমাঞ্চল থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে আইএস-এর হাতে শহরটির পতন হয়েছিল।
আল বাগদাদি শহর দখল আইএসএর জনে গুরুত্বপূর্ণ ছিল। কেননা এ শহর থেকে মাত্র পাঁচ মাইল দূরের এক বেসক্যাম্পে মার্কিন সেনারা ইরাকী সেনাদের প্রশিক্ষণ দিতো। আবার একই কারণে সম্মিলিত সামরিক জোটের জন্যেও ঐ অঞ্চলে পাল্টা হামলা করা সহজতর ছিল।
জানা যায়, মার্কিন বাহিনী আগে আল-বাগদাদির পশ্চিমাঞ্চলে বিমানহামলা চালায়। তাতে প্রাথমিকভাবে বিপর্যস্ত ইসলামিক স্টেট-সেনারা পরবর্তীতে ইরাকী বাহিনীর স্থল-আক্রমণের মুখে আর টিকে থাকতে পারেনি, পলায়নে বাধ্য হয়।
ইরাকী সেনাবাহিনী আরও জানায়, তিকরিত শহর পুনর্দখলে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিকরিত মসুল এবং বাগদাদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। যে কারণে এর ভূ-রাজনৈতিক গুরুত্বও অত্যধিক। তিকরিত পুনর্দখল সম্ভব হলে ‘আইএস-রাজধানী’ মসুল পুনর্দখল করা ‘সহজতর হবে।’
তিকরিত উদ্ধারে অগ্রবর্তী হয়েছে ইরাকী সেনাবাহিনী ও শিয়া-স্বেচ্ছাসেবীদের ৩০,০০০ সদস্যের একটি দল। জানা যায় আল-দৌর শহরের মধ্য দিয়ে তিকরিতের উত্তর-সীমান্ত ধরে ভেতরে প্রবেশের ইচ্ছে ইরাকী বাহিনীর।
ইরাকী সেনাদের একজন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে আল-দৌর শহরটি ইতোমধ্যে পুরোপুরি আইএস-মুক্ত হয়েছে। শিয়া নেতা মইন আল কাদিমি বিবিসিকে জানিয়েছেন আইএস-যোদ্ধারা বিস্ফোরকের অসীম সংগ্রহ নিয়ে বসেছে। যে কারণে ইরাকীদের বিজয় কিছুটা দূরান্বিত হচ্ছে।
এখনও ইরাকী বাহিনীর অন্যতম শক্তি মার্কিন আকাশচারী বাহিনী। জানা যায় মার্কিন বাহিনী গত বছরের ২২ মার্চ থেকে চলতি বছরের ৭ মার্চ অব্দি প্রায় ২৬টি বিমানহামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে আল-বাগদাদি থেকে আইএস হঠানো সম্ভব হলে আল-আনবার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ ইরাকীদের হাতে আসবে।