ঢাকাSunday , 5 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাঁই হবে না- ড. মঈন খান

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্রজনতার গণঅভ্যূত্থানে পতিত হাসিনা সরকারের দোসররা এখনো ঘাপটি মেরে রয়েছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে। এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাঁই হবে না। বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বেলা ১১টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যূত্থানে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্নীতিবাজ হাসিনা ও তার চ্যালারা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশটাকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএম রেজাউল করিম সোহাগ।