ঢাকাWednesday , 1 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬৫ ডিআইজি-পুলিশ সুপারকে একযোগে বদলি

Link Copied!

বাংলাদেশে পুলিশের ব্যাপক রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা করা পৃথক দুই প্রজ্ঞাপনে তাঁদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ। বদলি হওয়াদের মধ্যে তিনজন ডিআইজি, ১৪ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।