ঢাকাWednesday , 25 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণশুনানির মাধ্যমে তিস্তাসহ এই অঞ্চলের অবকাঠামো সমস্যাগুলো সমাধান করা হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ

Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি আগামী বছরের শুরুর দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে সাথে নিয়ে এই এলাকায় আসবো, গণশুনানির মাধ্যমে মানুষের কথা শুনে শিল্প বাণিজ্য কৃষি ও তিস্তার পানির যে সমস্যা তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করবো। আমি আশাবাদী, আপনাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে। নীলফামারীর জলঢাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে জলঢাকা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। অনুষ্ঠান শুরুতে অবহেলিত জলঢাকা উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার বিষয়বস্তুু আলোকপাত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, কেন্দ্রীয় অন্যতম সমন্নয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতে আমির মোখলেছুর রহমানসহ স্থানীয় সমন্নয়ক বৃন্দ। এদিকে তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানানঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার মানুষ প্রতি বছর প্রচন্ড শীতে কাবু হয়ে পড়ে। গত বছরের তুলনায় এ বছরে শীতের দাপট ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসে অধিকাংশ সময় ০৯ থেকে ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। এতে এ অঞ্চলে ক্রমাগত বাড়তে থাকে কনকনে শীত তীব্রতা। হিমালয় পর্বত সন্নিকটে হওয়ায় উত্তরের হিমেল বাতাসে ঠান্ডায় অসহায় হয়ে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে অসহায় মানুষকে উষ্ণতা দিতে এগিয়ে এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১২ টায় তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেলিকাপ্টার অবতরণ করেন। পরে ওই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। কনকনে শীতে ভালো মানের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে প্রায় ২০০০ হাজারেও অধিক দরিদ্র মানুষের মুখে। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে স্কুল ব্যাগ ও বাই সাইকেল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসিফ মাহমুদ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারজিস আলম, সাধারণ সম্পাদক জুলাই আগষ্ট শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সমন্বয়ক, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন। সভাপতিত্বে ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেদ আলী, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। এ ছাড়া আরো সরকারি উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা জুলাই গণঅভ্যূর্থানের সময় এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের স্লোগান হতো টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই স্লোগানে দেওয়ার জন্য তেঁতুলিয়াকে সবাই চিনে। আজকে আসার সুযোগ হলো দেখার সুযোগ হলো তাই আমি নিজেকে স্বভাগ্যবান মনে করে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং জুলাই গণঅভ্যূর্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমরা দীর্ঘ সময় ফ্যাসিবাদ সরকার থেকে মুক্তি পেয়েছি।
আমি উত্তর বঙ্গে এসেছি উত্তর বঙ্গের প্রায় ১২টি জেলায় ২২টি উপজেলায় আমি পরিদর্শন করবো। শুধু মাত্র একটি বিশেষ কারণে আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত। আমি নিজেই সরেজমিনে তাই পরিদর্শন করতে এসেছি। আপনাদের কথা এবং দাবী গুলো শুনতে চেয়েছি। স্থানীয়ভাবে অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছাড়াও উত্তরবঙ্গের প্রতিটি মন্ত্রণালয় এবং বৈষম্য শিকার হয়েছে এ বিষয়েও সরেজমিনে কাজ চলবে। আপনাদের যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন সেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে। এখানে তেঁতুলিয়া উপজেলার ও পঞ্চগড় সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার আহবান থাকবে নাগরিক সেবাকে অগ্রাধীকার দিয়ে আপনারা কাজ করবেন। জনগণকে আপনাদের কাজের ক্ষেত্রে কোন প্রকার হেনস্থা কিংবা কালক্ষেপন সময় ক্ষেপন ঘুষ-দুর্নীতি এধরণের কোনো কিছুর সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানান। তেঁতুলিয়া বাসীর কাছে আমার আহ্বান থাকবে কোন সরকারি বেসরকারী কর্মকর্তা-কর্মচারী যদি কোন ধরণের কোন আবদার করে বা ঘুষ চাই কিংবা দুর্নীতির সাথে জড়িত হয়। তাহলে তাৎক্ষনিকভাবে আমাদের জানাবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।