ঢাকাTuesday , 24 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য: নাহিদ ইসলাম

Link Copied!

বিচারের মুখোমুখি হতে এবং ফাঁসিকাষ্ঠে ঝোলার জন্যই কেবল শেখ হাসিনা দেশে আসবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহিদ মো. আরাফাতের নামাজে জানাযায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলবো আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণহত্যার বিচার অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব এ প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে একবিন্দু পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করবো। নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণহত্যা ও তার আগের সব গুম-খুনের বিচারের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং জাতি হিসেবে আমরা দাঁড়াতে সক্ষম হবো।