নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জনতার ঢল নামে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের ৪৪তম বার্ষিকীতে আজ সকালে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু ভবনের সামনে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দানে) এ ঐতিহাসিক ভাষণ দেন।
বাসস জানায়, ভোর সাড়ে ৬ টার আগেই বঙ্গবন্ধু ভবনের আশেপাশের এলাকা মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ ভোর ৬টা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম প্রান্তে জমায়েত হতে থাকে।
সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সিনিয়র নেতাদের সঙ্গে দিয়ে দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
পুষ্পস্তবক অর্পণের সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ, সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ, সভাপতি মোতাহার হোসেন ও এডভোকেট শামসুল হক রেজার নেতৃত্বে কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসরাফুন্নেছা মোশারফ এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের নেতৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়া রওশন জাহান সাথীর নেতৃত্বে মহিলা শ্রমিক লীগ, ডা. ইকবাল আর্সলানের নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, যুব শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মোটরচালক লীগ, ওলামা লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু লেখক সমিতি, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, মুক্তিযোদ্ধা ঐক্যজোট, রিকশা-ভ্যান শ্রমিক লীগ, ফোর্স অব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংসদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম, রেলওয়ে শ্রমিক লীগ, ঢাকাস্থ টুঙ্গিপাড়া সমিতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, নির্মাণ শ্রমিক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জননেত্রী পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু আইন পরিষদ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমিসহ অসংখ্য দল ও সংগঠন এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিৃকতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।

