ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থ্যালাসেমিয়া হাসপাতালের রোগীদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

Link Copied!

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের রোগীদের জন্য শীতবস্ত্র বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের উপদেষ্টা সাইদ দিদার বখতের কাছে এই শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেন। উক্ত শীতবস্ত্র হস্তান্তরকালে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন, চিফ মেডিকেল অফিসার ডা. কবিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসাইন স্বপন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।