ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও ডি মানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Link Copied!

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে ডি মানি বাংলাদেশ লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে ফান্ড ট্রান্সফারসহ একটি নিরবচ্ছিন্ন ও নিরাপদ পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান নিশ্চিত করবে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং ডি মানি বাংলাদেশ লিমিটেডের সিইও মোহাম্মদ আরিফ হোসেন উভয় প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি বিনিময় করেন। এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর পেমেন্ট গেটওয়ে সল্যুশন, ডি মানির প্ল্যাটফর্মের সাথে একীভূত হবে। এর ফলে ব্যবহারকারীরা নিরাপদ অনলাইন লেনদেন, ই-কমার্স পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফারসহ ব্যাংকের একাধিক পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। এটি ব্যবসায়ী এবং গােহকদের জন্য সহজ পরিষেবার অভিজ্ঞতা নিশ্চিত করবে। সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।