ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ডাকাতের হাতে জাহাজের ৭ কর্মকর্তা নিহত, গলাকাটা একজনকে হাসপাতালে ভর্তি

Link Copied!

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ খবর জানিয়েছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর। তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি হচ্ছে সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্নের ঘটনা। সেখানে একটি থেমে থাকা বৃষ্টি এন্টারপ্রাইজের এমভি আল-বাখেরা নামক নোঙর করা অবস্থায় থাকা জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের খবর জানায়। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল আল বাখেরা জাহাজটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দ্যেশ্যে জাহাজে আক্রমণ করেন। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেওয়া হয়। জবাইকৃত ৭ জনের সবাই জাহাজের স্টাফ। তাদের একজনের অবস্থা গলা কাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা এখনি সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাবো।