ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এ সভার সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

