ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইব্রেন্টের নতুন শাখায় ২৪ শতাংশ ছাড়

Link Copied!

অল্প সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট সামগ্রী। গ্রাহকদের চাহিদা মাথায় রেখে এবার উত্তরায় ভাইব্রেন্টের একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভাইব্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাইব্রেন্ট সবার সাধ্যের মধ্যে আধুনিক ডিজাইনের পুরুষ, নারী ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুমগুলোতে। প্রতিটি শোরুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী। নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনো পণ্যে ২৪ শতাংশ ছাড় সুবিধা রয়েছে। উত্তরার সোনারগাঁও জনপথে সেক্টর-১১ এর ৮ নং বাড়িতে ভাইব্রেন্টের ২২তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে।