রোববার ২২ ডিসেম্বর রাজধানীর ঐতিহ্যবাহী উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফতাব উদ্দিন। এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে মোঃ আফতাব উদ্দিনকে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি উক্ত বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। মোঃ আফতাব উদ্দিন ১৯৬৪ সালে কাফরুল এলাকার একটি সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, এলএল.বি সম্পন্ন করেন। তিনি এলাকার নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। অত্যন্ত সজ্জন, মিষ্টভাষী ও শিক্ষানুরাগী মোঃ আফতাব উদ্দিন উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণে সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন দৈনিক পাঞ্জেরীর সঙ্গে। তার যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক কাজী আরিফুল হোসেন টুটুল, এসএম রফিকুল ইসলাম, তালুকদার রুমী, আহাদ খন্দকার, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস মিয়া আফজাল, বাবুল হোসেন বাবুসহ প্রমূখ।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি মোঃ আফতাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী (এলএল.বি,এলএল.এম)।

