ঢাকাSunday , 22 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগী সহগ্রেফতার

Link Copied!

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ৫ জন সহযোগীসহ গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানাযায় যে, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, বসিলা সেনা ক্যাম্প হতে ৩ সেকশন সেনা সদস্য দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবং তালিকা ভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার ৫ জন সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।