ঢাকাSaturday , 21 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকে অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ‘অ্যাওয়ারনেস অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক (রিকভারী) এ কে এম শামীম রেজা, মহব্যবস্থাপক (অডিট) মো. সামিউল হুদা প্রমুখ। এবিটিআই -এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় অগ্রণী ব্যাংকের অডিট ও ইন্সপেকশন ডিভিশন-১, অডিট ও ইন্সপেকশন ডিভিশন-২, অডিট কমপ্লায়েন্স ডিভিশন (এক্সটারনাল), অডিট কমপ্লায়েন্স ডিভিশন (ইন্টারনাল) এবং অডিট মনিটরিং ডিভিশনের ৬১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।