ঢাকাFriday , 6 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টুইটারে আইএসের ৪৬ হাজার অ্যাকাউন্ট!

Link Copied!

isআন্তর্জাতিক ডেস্ক : কঠোর নজরদারি সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম  টুইটারে এখনও সক্রিয় রয়েছে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ৪৬ হাজার অ্যাকাউন্টস। সম্প্রতি ব্রুকিংস ইনস্টিটিউশনের জেএম বার্গার ও প্রযুক্তিবিদ জোনাথন মর্গান নামে দুই আমেরিকান গবেষক ‘দ্য আইএসআইএস টুইটার সেনসাস’ শীর্ষক এক গবেষণায় এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে দাবি করা হয়, আইএসের কমপক্ষে ৪৬ হাজার টুইটার অ্যাকাউন্ট সারা বিশ্বে সক্রিয় রয়েছে৷ ২০১৪ সালের শেষ তিন মাসে এই অ্যাকাউন্টগুলি শনাক্ত করা গেছে বলে জানান জেএম বার্গার।
তিনি জানান, অ্যাকাউন্টগুলির তিন ভাগের একভাগে আরবি আর প্রতি পাঁচটির একটিতে ইংরেজি টুইট করা হয়৷ অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে আইএস।
জেএম বার্গার জানান,  অ্যাকাউন্টগুলির ফলোয়ার গড়ে এক হাজার। মার্কিন প্রশাসনের দাবি ছিল, গত বছরের ডিসেম্বরে টুইটার আইএসের প্রায় এক হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর তাদের অধিকাংশ অ্যাকাউন্টই নিষ্ক্রিয় হতে শুরু করেছে।
কিন্তু বার্গার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যদিও আমরা বলছি আইএসের ৪৬ হাজার টুইটার অ্যাকাউন্ট সক্রিয়, তবে সেই সংখ্যা আগামী দিনে ৯০ হাজার ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না৷’