আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ছাত্রদের বিক্ষোভ মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সরকারের শুক্রবার সরকারের শিক্ষা বিলের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। জোর করে ইয়াংগুন শহরে প্রবেশের চেষ্টা চালানোর সময় ওই ছাত্রদের আটক করে পুলিশ।
গত এক মাসেরও বেশি সময় ধরে ওই বিল বাতিলের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্ররা।
শুক্রবার সকালে মান্দাল শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রায় ২ শতাধিক ছাত্র। তারা জোর করে রাজধানীতে প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু ইয়াংগুন শহরের প্রবেশ করার আগেই ৯০ মাইল দূরের লেটপাডাম এলাকায় তাদের গতিরোধ করে পুলিশ। এ সময় তারা পাঁচ বিক্ষোভকারীকে আটক করে। এই গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিববার আরো ৮ বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ।
প্রসঙ্গত, গত নভেম্বর মাস থেকে শিক্ষা আইন সংশোধনের লক্ষ্যে মিয়ানমার সরকার প্রণীত শিক্ষা বিলটি বাতিলের দাবিতে আন্দোলন করছে সাধারণ ছাত্ররা। তাদের দাবি নতুন এই বিলটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা খর্ব করবে এবং বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষের বদলে সিদ্ধান্ত নেয়ার সকল ক্ষমতা থাকবে প্রেসিডেন্টের হাতে। এ সম্পর্কে আল বারমা ফেডারেশন অব স্টুডেন্টস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ফিও ফিও বলেছিলেন, ‘এ আইন আমদের শিক্ষা ব্যবস্থাকে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসবে। ছাত্র আন্দোলনকে নস্যাৎ করবে। যার ফলে দেশ পেছনে পড়ে যাবে। তাই এ আইন সংস্কার করতে হবে।’

