ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন আটাব নেতারা

Link Copied!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর নেতারা। তারা প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান। রোববার বিকেলে সচিবালয়ে এই সাক্ষাতের সময় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অগণিত শহীদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের আকাঙ্খার গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় আটাব প্রতিনিধিদল পর্যটন বান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এয়ার টিকেটিং এ এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করে এ সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে সিভিল এভিয়েশনকে আরও নিবিড় মনিটরিং-এর পরামর্শ দেন। এ ছাড়াও আটাব নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার, অযাচিতভাবে টিকিটের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে ‘মনিটরিং সেল’ গঠনের অনুরোধ জানান। নেতৃবৃন্দ ট্যুরিস্ট স্পটসমূহে অবকাঠামো সুবিধাবৃদ্ধিতে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান। এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ।