ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী

খুলনা ব্যুরো
December 7, 2024 11:08 pm
Link Copied!

বাগেরহাটে পরিবেশ অধিদপ্তরের আদেশকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে। এলাকাবাসী বারবার প্রতিবাদ করেও কোন কুলকিনার করতে পারছে না। ফলশ্রুতিতে তাদের মধ্যে বিরাজ করছে মারাত্মক ক্ষোভ। পরিবেশ অধিদপ্তরের নিকট দায়েরকৃত একটি অভিযোগ পত্রে জানা গেছে, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সাচিয়াদহ গ্রামে অবৈধভাবে মানিক ইটভাটার কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।এই অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এলাকাবাসীর অভিযোগের পরে বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরেজমিনে তদন্ত করেন। তদন্তে এর সত্যতাও পাওয়া যায়।এরপর উপ-পরিচালক আসাদুর রহমান স্বাক্ষরিত পত্রে উক্ত ইটভাটা বন্ধে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে পত্র জারি করে গত ১২ নভেম্বর। অথচ পরিবেশ অধিদপ্তরের উক্ত আদেশ তারা মানছে না। সূত্র জানায়, উক্ত ইটভাটার ১ কিলোমিটারের মধ্যে রয়েছে ৩টি স্কুল এবং ৫০টির অধিক বসতবাড়ী। ইটভাটার কালো ধোয়ায় কোমলমতি শিক্ষার্থীরা ইতোমধ্যে নানা রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দারাও মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এছাড়া ইটভাটায় মালিক পক্ষ সন্ত্রাসী প্রকৃতির লোকজন এনে এলাকাবাসীকে ভয়ভীতি দেখান। যাতে কেউ প্রতিবাদ করতে সাহস না পান।এ নিয়ে সাচিয়াদহ গ্রামবাসীর মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ইটভাটা বন্ধে ৭ দিনের আল্টিমেটাম দেওয়ার পর ইটভাটার মালিক মোটা অঙ্কের উৎকোচ দিয়ে পরিবেশ অধিদপ্তরের কতিপয় অসাধু ও ঘুষখোর কর্মকর্তাদের ম্যানেজ করে এর কার্যক্রম অব্যাহত রেখেছে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুতরা দ্রুত সময়ের মধ্যে অবৈধ ইটভাটাটি বন্ধে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।