বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর কৃষি ক্যাডার এসোসিয়েশনের কমিটি ঘোষণা হয়েছে। নব নির্বাচিত এই কমিটির আহ্বায়ক হয়েছেন প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক ড. মো. সাহিনুল ইসলাম। আর সদস্য সচিব হয়েছেন শস্য বাণিজ্যিকীকরণ ও উৎপাদনশীলতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ফোকাল পার্সন মো: রেজাউল ইসলাম (মুকুল)। গত ৩ নভেম্বর কৃষি ক্যাডার এসোসিয়েশনের কমিটি ঘোষণা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া আরও ৩১ জন সদস্য রয়েছেন এই কমিটিতে। কমিটির সদস্য পদে রয়েছেন হবিগঞ্জ ডিএই’র উপ পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, প্রশাসন ও অর্থ উইংয়ের উপ পরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, বি.বাড়িয়া বাঞ্চারামপুরের এটিআইয়ের অধ্যক্ষ আমিরুল বাহরাইন। আরও রয়েছেন ড. মো. আরিফ হোসেন, মো. আব্দুল গাফ্ফার, এ বি এম রকিবুল হাসান, মো. শহীদুল আমীন, শেখ বিপুল হোসেন, বনি আমিন খান, আহসান হাবিব, মো. মোস্তাফা কামাল, সাবিনা ইয়াসমিন, মো. নাজিম উর রউফ খান, মো. মাজেদুর রহমান, মো. শরীফুল ইসলাম, এ এ মাসুম বিল্লাহ, কে এম বদরুল হক, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. খায়রুল ইসলাম মল্লিক, মোহাম্মদ আরিফুর রহমান, আমিনুর রশিদ, মোঃ আশরাফুল আলম, মোঃ জিয়াউর রহমান, ড. মোঃ মাহফুজুর রহমানসহ বেশ কয়েকজন।সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

