ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোক সংবাদ

Link Copied!

রাজধানীর আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং সোসাইটির স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আব্দুস সোবহানের প্রিয়তমা স্ত্রী হালিমা বেগম শনিবার সকাল আনুমানিক ১২ ঘটিকায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্বামী, ১ ছেলে ১ মেয়ে, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার নামাজে জানাজা বাদ আছর আদাবর কাঁচাবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার নামাজে জানাযায় এলাকার বিপুল সংখ্যক মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে ছুটে যান দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এবং কাফরুল থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস তালুকদার রুমী। তালুকদার রুমী এক শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন