উপ-সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী শাকিল আহমেদ বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত ঠিকাদারদের বিভিন্ন প্রকারের হয়রানি, ঘুষ, দুর্নীতির বিস্তর অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তেজগাঁও থানার অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান কাজের দায়িত্ব গ্রহণের পর থেকে শাকিল আহমেদ ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন প্রকার দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি ও বিভিন্ন হয়রানিমুলক কাজ করে আসছে। ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন সময়ে ঘুষ নিয়ে অল্প দিনে তিনি আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। উপ প্রকৌশলী শাকিল আহমেদ নিজ জেলা টাঙ্গাইলে বিভিন্ন সম্পদের পাহাড় গড়ে তোলেন এবং ঢাকা শহরেও নামে বেনামে অনেক ফ্ল্যাটের মালিক হয়ে যান। তার বিরুদ্ধে ঠিকাদারা বিভিন্ন অভিযোগ প্রদান করেন প্রতিবেদকে। ঠিকাদার সেন্টুর বলেন, তার কাছে কাজের জন্য অতিরিক্ত ঘুষ দাবি করায় তিনি তা প্রদান না করায় তার সাইটের কাজ বন্ধ করে দেওয়া হয়। ঠিকাদার মুরাদ তালুকদার ও প্রাপ্তি ট্রেডার্সের মালিক উজ্জলের কাছ থেকে কাজের জন্য ৬০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। ঠিকাদার সিজানের অভিযোগ সরকারি বিজ্ঞান কলেজের নির্মাণ কাজের জন্য ঘুষ না দেওয়ায় দীর্ঘদিন ধরে তার সাথ ঝামেলা করতেছেন উপ প্রকৌশলী শাকিল আহমেদ। আরেক ঠিকাদার রাসেল প্রতিবেদককে বলেন, শিক্ষা ভবন ও ভাষানটেক কাজের জন্য ঘুষ না দেওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। লাকি এন্টারপ্রাইজের ঠিকাদার বিজি প্রেস হাইস্কুলের কাজের জন্য লাকির কাছে ঘুষ দাবি করলে তিনি ঘুষ না দেওয়ায় তাকেও বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ এবং কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি প্রদান করেন। ইহা ছাড়াও নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের কাজে নিয়োজিত ঠিকাদার ঘুষ না দেওয়ায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি সবচেয়ে বড় দুর্নীতি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কোন প্রকার সংস্কার কাজ না করেই বিল উত্তোলন করা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তেজগাঁও থানার বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ঠিকাদেরগণ উপ-সহকারী প্রকৌশলী শাকিল আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপসারণের জন্য প্রশাসনিক কর্তৃপক্ষের অনুরোধ জানিয়েছেন। অত্যাচারিত ঠিকাদারা এ ব্যাপারে বিভিন্ন সংস্থার গোয়েন্দা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনকে তাদের অভিযোগগুলি তদন্ত পূর্বক শাকিল আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান জন্য অনুরোধ জানিয়েছেন।

