নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ রুটে চলন্ত ট্রেন অগ্নিবীণায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একজন আহত হয়েছেন। তার নাম মনি মিয়া। সে ওই ট্রেনে ডিম বিক্রি করতো।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেনটি এয়ারপোর্টের আগে কসাইবাড়ি নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা ককটেল ছুঁড়ে মারে। এতে ওই ডিম বিক্রেতা আহত হয়।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জিআরপি থানার এসআই রফিকুল ইসলাম এ ঘট্নার কথা নিশ্চিত করেন ।

