ঢাকাTuesday , 3 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক মামলার তালিকা পাঠাতে আইন মন্ত্রণালয়ের চিঠি

Link Copied!

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা পাঠানোর জন্য দেশের সব পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা চিঠিতে এই তালিকা চাওয়া হয়। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। যা অনেক ক্ষেত্রে ‘গায়েবি মামলা’ নামে পরিচিত। এসব মামলা সংক্রান্তে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই নির্ধারিত ছকে এসব মামলার তথ্য জরুরি। মামলার তালিকা তৈরিতে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে চিঠিতে বলা হয়েছে। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে মন্ত্রণালয়।