ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরাধমুক্ত ঢাকা মহানগরীর প্রত্যয়

Link Copied!

asaduzzaman-miaনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীকে অপরাধমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
আছাদুজ্জামান বলেন, ‘ঢাকাকে অপরাধমুক্ত নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ঢাকাকে সংঘাতহীন ও অপরাধমুক্ত রাখতে ডিএমপির ২৭ হাজারের বেশি পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত দুই মাসে সকল সদস্য নির্ঘুম থেকে নগরবাসীকে নিরাপত্তা প্রদান করেছে।’
নগরবাসীর নিরাপত্তার লক্ষ্যে ডিএমপিকে ডিজিটালাইজড করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমরা যেসব পরিকল্পনা নিয়েছি, সবগুলোই বাস্তবায়ন করেছি। অপরাধী ধরতে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করে নগরকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করছি।’
গত বছর রাজধানীতে ১৯ হাজার ৪শ ৭টি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত বছরের দায়েরকৃত ৭০ শতাংশ মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছে।’
চলমান হরতাল ও অবরোধে নগরবাসীর ওপর হামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘৫ জানুয়ারি থেকে একটি বিশেষ মহল হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মারছে, মানুষকে পুড়িয়ে হত্যা করছে। রেহাই পাচ্ছে না কর্তব্যরত পুলিশ সদস্যরাও।’
ডিএমপির গত বছরের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘গত বছর ডিএমপি বিপুল পরিমাণ জালনোট, মাদ্রকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে। রাস্তায় অব্যবস্থাপনার কারণে বিভিন্ন রুটের যানবাহন থেকে জরিমানা আদায় করা হছে প্রায় ২৫ কোটি ৫৯ লাখ টাকা।’
কমিশনার বলেন, ‘পুলিশ শুধু নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণেই কাজ করছে না সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।